মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বেনজীরের স্ত্রীর ঘের থেকে মাছ চুরি, গ্রেপ্তার ৩

ছবি-সংগৃহীত

গোপালগঞ্জে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী জিসান মির্জা ও মেয়ে ফারহিন রিসতা বিনতে বেনজিরের ঘের থেকে মাছ চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় তিনজন যুবককে আটক করে পুলিশ। পরে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।

শুক্রবার (১২ জুলাই) মাছ চুরির মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ডহরপাড়া গ্রামের কুঞ্জ সমাদ্দারের ছেলে কিশোর সমাদ্দার (২০), ফায়েক শেখের ছেলে আলামিন শেখ (২৮) ও পশ্চিমপাড়া গ্রামের তৈয়াবুর রহমানের ছেলে মনির হোসেন (৫০)।

কোটালীপাড়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এসএম শাহজাহান সিরাজ বলেন, ঘের থেকে মাছ ধরার কথা জানতে পেরে ঘটনাস্থল গিয়ে পুলিশের সহযোগিতায় তিনজনকে আটক করি। এ সময় তাদের কাছ থেকে ১৭ কেজি রুই মাছ ও ১টি জাল জব্দ করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় অফিস সহায়ক তৈমুর হাওলাদার বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা করেছেন।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ গণমাধ্যমকে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাছ চুরি আইনে মামলা দিয়ে, আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে রাষ্ট্রীয় শোক উপেক্ষার অভিযোগ, অধ্যক্ষের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক

বেনজীরের স্ত্রীর ঘের থেকে মাছ চুরি, গ্রেপ্তার ৩

প্রকাশের সময় : ০৭:০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪