বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আশুলিয়ায় ইয়াবাসহ মাদককারবারি আটক

আটক মাদককারবারি

ঢাকার সাভারের আশুলিয়ায় ১২ হাজার পিস ইয়াবাসহ হাসান আলী (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।

শনিবার (১৩ জুলাই) দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য জানায়। আটক হাসান আলী পাবনা জেলার বাসিন্দা।

র‍্যাব জানায়, শনিবার সকালে র‍্যাবের একটি দল আশুলিয়ায় অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটকের বরাত দিয়ে র‍্যাব আরো জানায়, আটক মাদককারবারি বেশ কিছু দিন ধরে গোপনে দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা এনে ঢাকার সাভার, ধামরাই ও আশুলিয়াসহ আশপাশের এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করতো।

র‍্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয়

যশোরে পেটভর্তি ইয়াবাসহ যুবক আটক

আশুলিয়ায় ইয়াবাসহ মাদককারবারি আটক

প্রকাশের সময় : ০৯:৪৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪