শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার স্লোগানে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় 

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রীর উক্তি ঘিরে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
আজ রোববার রাত ১১টায় পুরান ঢাকার বিভিন্ন স্থান থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। পুরান ঢাকার বিভিন্ন স্থান মুরগীটোলা, তাঁতীবাজার, বংশাল, ইসলামপুর, গেন্ডারিয়া, সূত্রাপুর ও ধূপখোলা থেকে আসতে থাকে শিক্ষার্থীরা। এ ছাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল থেকে বের হয়ে আসে অধিকাংশ ছাত্রীরা।
এর পর রাত ১২টায় ক্যাম্পাস থেকে রায় সাহেব মোড় হয়ে তাঁতিবাজার মোড়ে অবস্থান আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ সময় তাঁরা ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার, ‘ কে বলেছে কে বলেছে, ‘বাংলার মাটি, রাজাকারের ঘাঁটি ’ সহ নানা স্লোগান দেন।
এর আগে রবিবার বিকেলে প্রধানমন্ত্রীর চীন সফর শেষে এক সংবাদ সম্মেলনে তার বক্তব্যে ‘ মুক্তিযোদ্ধার নাতি-পুতিরা কোটা পাবে না, তো কি রাজাকারের নাতি-পুতিরা পাবে ‘ এমন প্রশ্ন রাখেন। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিবাদ মুখর হতে দেখা যায়।##
জনপ্রিয়

আলোচনায় থেকেও পরাজিত হলেন যে সব প্রার্থীরা

চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার স্লোগানে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় 

প্রকাশের সময় : ০৭:২১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪