বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাইগ্রেনের ব্যথা কমাবে যেসব খাবার

ছবি-সংগৃহীত

মাইগ্রেনের ব্যথা হতে পারে মানসিক চাপ, নিয়ম মেনে না খাওয়া, অনিয়মিত ঘুমসহ ইত্যাদি নানা কারণে।আবার এই ব্যথায় আলো বা শব্দে স্পর্শকাতরতা তৈরি হতে পারে।

মাইগ্রেনের ব্যথা সাধারণত ভোরে শুরু হয়। এই ব্যথা শুরু হলে পাশের মানুষদের সহ্য করা যায় না। অসংলগ্ন আচরণ করতে শুরু করেন রোগী। মানসিকভাবে ভেঙে পড়েন মাইগ্রেনের রোগীরা। দেখতেও বিদ্ধস্ত মনে হয়। রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার ফলেও অনেক সময় মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে। চিকিৎসকেরা বলেন, মাইগ্রেনের ব্যথা কমাতে রক্তে শর্করার মাত্রা কমাতে পারে এমন খাবার গ্রহণ করা উচিত।

যেকোন ধরনের বাদাম: কাঠবাদাম, কাজুবাদাম, আখরোটে থাকে ম্যাগনেশিয়ামসহ বিভিন্ন উপাদান। যা মাথাব্যথা কমাতে পারে। ফলে কাজের ফাঁকে মাঝেমধ্যে এই স্বাস্থ্যকর বাদাম খেতে পারেন।

পানি ও ফলের রস: ডিহাইড্রেশন মাইগ্রেনের অন্যতম কারণ। মাইগ্রেনের রোগীরা পর্যাপ্ত পরিমাণে পানি, লেবুর রস, আমলা, চা, অ্যালোভেরা ফলের রস পান করলে উপকার পাওয়া যায়।

ডার্ক চকোলেট: চকোলেট ছোট-বড় সকলের পছন্দের। একটি চকোলেট দিয়ে আপনি যেমন কারো মনের ব্যথা কমাতে পারেন ঠিক সেভাবেই আপনি হয়তো জানেন না একটি চকোলেটের মধ্যে রয়েছে সেই গুণ, যা আপনাকে অসহনীয় মাইগ্রেনের ব্যথা থেকেও মুক্তি দিয়ে থাকে।

মাইগ্রেন রোগীদের খালি পেটে না থাকার পরামর্শ দেন চিকিৎসকেরা। তারা বলেন, সারা দিনে ভারী খাবারের পাশাপাশি হালকা নাস্তা গ্রহণ করতে হবে। এমনকি রাতেও খালি পেটে থাকা যাবে না। রাতে ঘুম ভাঙলে হালকা কিছু খেতে হবে।

জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

মাইগ্রেনের ব্যথা কমাবে যেসব খাবার

প্রকাশের সময় : ১১:২৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪