বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র থেকে সোমবার দেশে আসছে শাফিনের মরদেহ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৫৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
  • ২১১

ছবি-সংগৃহীত

গত বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর। কনসার্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাফিন আহমেদ।

এই সংগীতশিল্পীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল সোমবার (২৯ জুলাই) বিকেলে দেশে আসছে শাফিনের মরদেহ। শিল্পীর জানাজা নামাজ ৩০ জুলাই বাদ যোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে বাবার কবরে সমাহিত করা হবে এই সংগীতশিল্পীকে। শাফিন আহমেদের স্ত্রী ডা. রুমানা দৌলা স্বামীর মরদেহ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন।

এরইমধ্যে যুক্তরাষ্ট্রে শাফিন আহমেদের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (২৬ জুলাই) জুম্মার নামাজের পর ভার্জিনিয়ার মেনাসাসে দ্বার আল নূর ইসলামিক কমিউনিটি সেন্টারে শাফিন আহমেদের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নেন শাফিন আহমেদের অসংখ্য ভক্ত অনুরাগীসহ বাংলাদেশি কমিউনিটির মানুষ। জানাজার পর শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান ভার্জিনিয়ার বাঙালিরা।

উল্লেখ্য, ১৯৭৯ সালে গঠিত হয় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’। এর কিছুদিন পর এতে যুক্ত হন দুই ভাই—শাফিন ও হামিন। শাফিন আহমেদের গাওয়া তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে ‘আজ জন্মদিন তোমার’, ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা জ্বালা…এ অন্তরে’, ‘ফিরিয়ে দাও হারানো প্রেম’, ‘ফিরে এলে না’, ‘হ্যালো ঢাকা’, ‘জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন’ প্রভৃতি।

জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

যুক্তরাষ্ট্র থেকে সোমবার দেশে আসছে শাফিনের মরদেহ

প্রকাশের সময় : ০১:৫৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪