শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুষ্কৃতকারীদের দমনের আহ্বান জবি ছাত্রদলের

ছবি-সংগৃহীত

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন করার আহ্বান জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শুক্রবার (০৯ আগস্ট) জবি শাখা ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান। পাশাপাশি অতীতের ন্যায় ভবিষ্যতেও সকল অপকর্মের সাথে জড়িতদের প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বিবৃতিতে বলা হয়, ছাত্র জনতার গণ-আন্দোলনে ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের পর দেশের কিছু স্থানে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার সংবাদ পাওয়া যাচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে পালিয়ে যাওয়া হাসিনার দোসররা এখনো অপকর্মে লিপ্ত আছে বলে খবর পাওয়া যাচ্ছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কোন অপকর্মের সংবাদ পেলে তাদেরকে বেঁধে রেখে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ করা হয় বিবৃতিতে।
জনপ্রিয়

আলোচনায় থেকেও পরাজিত হলেন যে সব প্রার্থীরা

দুষ্কৃতকারীদের দমনের আহ্বান জবি ছাত্রদলের

প্রকাশের সময় : ০৩:৩৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪