মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাউজানে গোলাগুলিতে যুবদল নেতা গুলিবিদ্ধ! 

চট্টগ্রামের রাউজানে দুই পক্ষের গোলাগুলিতে বেশ কয়েকজন আহত হয়েছে। এ সময় মুহাম্মদ ফরিদ নামের যুবদলের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। আজ শনিবার রাত সাড়ে আটটার দিকে গোলাগুলির ঘটনা ঘটে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট বাজারে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ১০ থেকে ১৫ মিনিট ধরে চলে গোলাগুলির ঘটনা। এ সময় বাজারের ব্যবসায়ী, পথচারী, কেনাকাটা করতে আসা নারী-পুরুষ দিগবেদিক ছুটতে থাকেন। একপর্যায়ে বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
গুলিবিদ্ধ যুবদল নেতা ফরিদকে প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি একই উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের বদুমুন্সি পাড়া গ্রামের বাসিন্দা। ঘটনার দুই ঘণ্টা পর ঘটনাস্থলে পুলিশ এলেও কাউকে পাননি।
ঘটনাস্থল পরিদর্শনে আসা রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন রশিদ শনিবার রাত সাড়ে ৯টায় বলেন, ‘ঘটনাস্থলে আছি। বাজারের লোকজনের সঙ্গে কথা বলছি। গোলাগুলির ঘটনা সঠিক। পরে বিস্তারিত জানানো হবে।’
জনপ্রিয়

বাঙ্গালহালিয়াতে ২ দোকানে ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকারের জরিমানা

রাউজানে গোলাগুলিতে যুবদল নেতা গুলিবিদ্ধ! 

প্রকাশের সময় : ০৯:৩৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪