বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন নিশ্চিত করা হবে

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ১১:১৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • ২০৭

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর যথাযথ বাস্তবায়নের মাধ্যমে পাটজাত পণ্যের মোড়কের বহুল ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে।

ডিসেম্বরের মধ্যে ব্যবসায়ীদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হবে। পরিবেশ মন্ত্রণালয় পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে পলিসি সহায়তা দেবে। গতকাল রবিবার মতিঝিলে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সম্মেলনকক্ষে ‘পরিবেশবান্ধব পাট খাত ও পাটশিল্পের সমস্যা উত্তরণ’ বিষয়ে মতবিনিময়সভায় এসব কথা বলেন উপদেষ্টা।

বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. আবুল হোসেন এতে সভাপতিত্ব করেন।  পরিবেশ উপদেষ্টা আরো বলেন, পাট খাত দেশের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ। পাটশিল্প টিকিয়ে রাখতে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ দরকার। পাটশিল্পের সংকট মোকাবেলায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। আলোচনায় অংশ নেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন নিশ্চিত করা হবে

প্রকাশের সময় : ১১:১৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪