বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আবরার ফাহাদ স্মরনে জবি ছাত্রদলের মৌন মিছিল 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের ৫ম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে জগন্নাথ  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মৌন মিছিল ও সংক্ষিপ্ত স্মরণ সভা করেছে জবি শাখা ছাত্রদল।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে মৌন মিছিল শুরু করে শান্ত চত্বরে এসে সংক্ষিপ্ত সভা করে।
সংক্ষিপ্ত সভায় শাখা ছাত্রদলের সভাপতি মো: আসাদুজ্জামান আসলাম বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী চরিত্র, বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাই।আর কোন শিক্ষাপ্রতিষ্ঠানে আর কোন আবরার ফাহাদের যেন অকাল মৃত্যু না হয়, কোন সন্ত্রাসী সংগঠনের হাতে যেন আর কোন ফাহাদকে খুন হতে না হয় আজকের এই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে, সুস্থধারার রাজনীতি চর্চায় বিশ্বাস করে,ফ্যাসীবাদের দোসর ব্যতীত সকল প্রগতিশীল ছাত্রসংগঠনের সাথে হাতে হাত রেখে কাজ করতে বদ্ধপরিকর।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম কবির মিঠু, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক
মেহেদী হাসান হিমেল, সহ-সভাপতি আজিমুল হাসান চৌধুরী, কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক শামীম হোসেন সহ শতাধিক নেতাকর্মীরা।
জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

আবরার ফাহাদ স্মরনে জবি ছাত্রদলের মৌন মিছিল 

প্রকাশের সময় : ০৮:৪১:৩৭ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪