বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমকে নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান”

দেবুল কুমার দাস: স্টাফ রিপোর্টার:/=

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরণের বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তার পরিবার ও ক্ষমতাসীন আওয়ামী লীগ। সোমবার রাতে ফেসবুকে কেউ কেউ মোহাম্মদ নাসিমকে নিয়ে গুজব ছড়ান। তার মৃত্যুর কথা উল্লেখ করেও কেউ কেউ পোস্ট দেন। এরপর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ তথ্য জানান।নাসিমের ছেলে তানভির সাকিল জয়ও বলেন, আমার আব্বা ডিপ কোমায় আছেন। অবস্থা অপরিবর্তিত। উনার অবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় চেষ্টা করা হচ্ছে।এদিকে রাত সাড়ে ১০টার দিকে বিপ্লব বড়ুয়া বলেন, নাসিম ভাইয়ের অবস্থা আগের মতোই অপরিবর্তিত আছে। তার অবস্থা সংকটাপন্ন, ওই অবস্থায়ই তিনি আছেন। কিন্তু তাকে নিয়ে ফেসবুকে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। তাকে নিয়ে আগ বাড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরণের তথ্য প্রচার করা এটা তার প্রতি অসম্মান ও অশ্রদ্ধা করা।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমকে নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান”

প্রকাশের সময় : ০৬:০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০