শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতালে প্রবীর মিত্র, শারীরিক অবস্থার অবনতি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৪১:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • ৯২

ছবি-সংগৃহীত

হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র। তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতার ছেলে।

গত ২২ ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রবীর মিত্রকে। বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। শরীরে অক্সিজেন স্বল্পতাসহ বেশ কিছু অসুস্থতায় ভুগছেন অভিনেতা।

প্রবীর মিত্রের ছোট ছেলে সিফাত ইসলাম শনিবার (৪ জানুয়ারি) সংবাদ মাধ্যমকে বলেন, ‘বাবার শরীরটা ভালো যাচ্ছে না। বয়সের সঙ্গে কিছু শারীরিক জটিলতায় গত ২২ ডিসেম্বর বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। শরীরে অক্সিজেন পাচ্ছিল না। এরপর আইসিইউতে নেয়া হয়। সেখান থেকে কেবিনে দেয়া হয়েছিল। এখন আবার এইচডিইউতে রাখা হয়েছে। তেমন কোনো অগ্রগতি নেই। খারাপ অবস্থার দিকে। ব্লাড লস হচ্ছে, প্লাটিলেটও কমে যাচ্ছে।’

১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। তার পুরো নাম প্রবীর কুমার মিত্র। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন। স্কুলজীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয় করেছিলেন তিনি।
১৯৬৯ সালে ‘জলছবি’ নামক একটি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢালিউডে নাম লেখান প্রবীর মিত্র। নায়কের ভূমিকায় অভিনয় করে ক্যারিয়ারে শুরু করলেও পরে চরিত্রাভিনেতা হিসেবেই পর্দায় মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। 
জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

হাসপাতালে প্রবীর মিত্র, শারীরিক অবস্থার অবনতি

প্রকাশের সময় : ০১:৪১:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫