সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে পেঁয়াজ রসুনের পাশাপাশি গাঁজা চাষ, গ্রেপ্তার ১ 

রাজবাড়ী প্রতিনিধি 
রাজবাড়ীর পাংশায় ৩৭০ পিস গাঁজার গাছসহ সাহিদুল মন্ডল (৩৬) নামের এক গাজা চাষীকে আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের বেজপাড়া গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। এ সময় তার পিঁয়াজ ও রসুন ক্ষেতের মধ্য থেকে ৩৭০ পিস গাঁজার গাছ জব্দ করে থানা পুলিশ। আটক গাজাচাষী শহিদুল মন্ডল বেজপাড়া গ্রামের হামিদ মন্ডলের ছেলে।
পাংশা মডেল থানা সূত্রে জানা যায়, থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করে এবং ৩৭০ পিস গাঁজার গাছ জব্দ করে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গত ১ মাস পূর্ব থেকে বেজপাড়া গ্রামে ৪ শতাংশ জমি বন্ধক নিয়ে সাহিদুল মন্ডল নামের এক ব্যাক্তি গাঁজা চাষ ও পরিচর্যা করে আসছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গাঁজার গাছ জব্দ সহ ওই চাষীকে আটক করে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার নামে একটি মামলা রুজু করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জনপ্রিয়

আমি পদত্যাগ করিনি

রাজবাড়ীতে পেঁয়াজ রসুনের পাশাপাশি গাঁজা চাষ, গ্রেপ্তার ১ 

প্রকাশের সময় : ০৩:৫২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫