বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগ আমলে ঘরে ঘরে ডেভিল তৈরি হয়েছে: শামা ওবায়েদ

ছবি-সংগৃহীত

আওয়ামী লীগ আমলে ঘরে ঘরে ডেভিল তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তিনি বলেন, অপারেশন ডেভিল হান্টের নামে শয়তান ধরার যে অভিযান শুরু করেছে তাতে তারা ধরা পড়ুক।

ফরিদপুরের সালথার ভাওয়াল ইউনিয়নে পুরুড়া মৃধাপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের দুর্দশা সরেজমিনে পরিদর্শনকালে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা একটি গণতান্ত্রিক সরকার চাই। যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবা করবে। নিজেদের নয় বরং জনগণের ভাগ্যের উন্নয়ন করবে।

এসময় তিনি মৃধাপাড়া ও পার্শ্ববর্তী তুঘলদিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয়টি কৃষক পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা করেন। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলো যাতে পুনর্বাসনের জন্য সরকারের সহায়তা পায় সে ব্যাপারেও তাদের আশ্বস্ত করেন।

এ সময় সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদ আলী খসরু, সিনিয়র সহ-সভাপতি বাবুল তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

দুই সচিবের দফতর বদল

আ.লীগ আমলে ঘরে ঘরে ডেভিল তৈরি হয়েছে: শামা ওবায়েদ

প্রকাশের সময় : ০৫:১২:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫