বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাদক মামলায় মডেল পিয়াসা খালাস

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:২৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • ১২৭

ছবি-সংগৃহীত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা থেকে খালাস পেলেন মডেল ফারিয়া মাহবুব পিয়াসা। মঙ্গলবার (১১ মার্চ) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারেক এজাজের আদালত মডেল পিয়াসার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে এ রায় দেন।

এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইদুর রহমান। তিনি বলেন, আদালত মডেল পিয়াসাকে খালাস দিয়েছেন। এদিন আদালতে উপস্থিত ছিলেন না তিনি। তার অনুপস্থিতিতেই আদালত তাকে খালাসের রায় ঘোষণা করেছেন।

এদিকে মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২১ সালের ১ আগস্ট পুলিশের গোয়েন্দা বিভাগ মডেল পিয়াসাকে তার বারিধারার বাসা থেকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ তার বাসা থেকে ৭৮০ পিস ইয়াবা, ৮ বোতল বিদেশি মদ ও ৪ ক্যান বিয়ার জব্দ করে। পরে পিয়াসার বিরুদ্ধে গুলশান থানায় মামলা হয়।

একই বছরের ২৮ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক মো. আব্দুল লতিফ মডেল পিয়াসার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০২৩ সালের ১১ জানুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ১৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

মাদক মামলায় মডেল পিয়াসা খালাস

প্রকাশের সময় : ০১:২৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫