শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মা হলেন আথিয়া, শুভেচ্ছা তারকাদের

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:৩৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ৮২

স্বামীর সঙ্গে আথিয়া

মা হলেন বলিউড অভিনেত্রী, সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি। সোমবার (২৩ মার্চ) কন্যাসন্তানের জন্ম দেন আথিয়া। ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুল ও আথিয়া দম্পতির এটি প্রথম সন্তান।

দুটো রাজহাঁস সম্বলিত একটি ফটো কার্ড ইনস্টাগ্রাম পোস্টে ঘোষণা দিয়ে আথিয়া-লোকেশ লেখেন, “২৪ মার্চ আশীর্বাদ হিসেবে একটি কন্যাসন্তান পেয়েছি।”

এরপর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই দম্পতি। নেটিজেনদের পাশাপাশি আথিয়ার সহকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন। আথিয়ার ভাই আহান শেঠি, বাবা সুনীল শেঠিও অভিবাদন জানিয়েছেন। তা ছাড়াও ইলিয়েনা ডিক্রুজ, শানায়া কাপুর, এষা গুপ্তা, আয়েশা শ্রুফ, কিয়ারা আদভানি, অর্জুন কাপুর, অনন্যা পান্ডেসহ অনেকে অভিনন্দন জানিয়েছেন।

২০১৯ সালের ফেব্রুয়ারির দিকে আথিয়া ও রাহুলের প্রেমের সম্পর্কের শুরু। বন্ধু আকাঙ্ক্ষা রঞ্জন কাপুরের মাধ্যমেই দু’জনের পরিচয়। যদিও তাদের প্রেমের বিষয়টি নিয়ে মিডিয়ায় প্রথম চর্চা শুরু হয় একই বছরের জুনে।

এরপর ডিসেম্বরে ইনস্টাগ্রামে আথিয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করেন রাহুল, যা তাদের প্রেমের গুঞ্জন আরো উসকে দেয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে আকার ইঙ্গিতে একাধিকবার নিজেদের প্রেমের বিষয়টি প্রকাশ করেন রাহুল ও আথিয়া। সর্বশেষ ২০২৩ সালের ২৩ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়েন এই যুগল।

জনপ্রিয়

সৌদি আরব লাখ লাখ উটকে কেন পাসপোর্ট দিচ্ছে

মা হলেন আথিয়া, শুভেচ্ছা তারকাদের

প্রকাশের সময় : ১১:৩৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫