মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলের ধাণ্যখোলা সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী এক মাদক ব্যবসায়ী নিহত

শেখ নাছির উদ্দিন:/=
বেনাপোলের ধাণ্যখোলা সীমান্তে শুক্রবার ভোররাতে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী এক মাদক ব্যবসায়ী মারা গেছেন বলে বিজিবি জানায়।
নিহত মাদক ব্যবসায়ী রিয়াজুল (৩১) বেনাপোল বন্দর থানার ধাণ্যখোলা সীমান্তবর্তী গ্রামের কাটু মোড়লের পুত্র। তবে নিহতের দেহে গুলির চিন্হ রয়েছে বলে বিজিবি জানায়। নিহতের লাশের পাশ থেকে ৫ কেজি গাজা জব্দ করা হয়েছে। নিহত রিয়াজুল একজন মাদক ব্যবসায়ী বলে বিজিবি জানান।

৪৯ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান শুক্রুবার ভোরে রিয়াজুল মাদক নিয়ে দেশে ফিরে আসার সময় ভারতের বাঁশঘাটা ক্যাম্পের বিএসএফ সদস্যেদের একটি টহল দল তাকে গুলি করে হত্যা করে। পরে নিহতের লাশ বাংলাদেশের ধান্যখোলা সীমান্তে ফেলে রেখে চলে যায়।

ধান্যখোলা গ্রামের লোকজন সকালের দিকে মাঠে কাজ করতে গেলে লাশ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয়। বিজিবি বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জণ্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

রাজবাড়ীতে বিষাক্ত তামাক চাষে ঝুকছে কৃষক, খাদ্য শস্য উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা

বেনাপোলের ধাণ্যখোলা সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী এক মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশের সময় : ০৩:৪৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০