রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এবার ঈদে গান শোনাবেন না মাহফুজুর রহমান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:১২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • ১২৯

ছবি-সংগৃহীত

২০১৬ সাল থেকে শুরু করে প্রতি ঈদেই নিজের চ্যানেলে দর্শকদের গান শুনিয়ে আসছেন ড. মাহফুজুর রহমান। নতুন খবর হচ্ছে- আসন্ন রোজার ঈদে গান শোনাবেন না তিনি। খবরটি নিশ্চিত করেছেন এটিএন বাংলার জনসংযোগ বিভাগ।

চ্যানেলটির জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমকে বলা হয়, এবার ঈদে গান ড. মাহফুজুর রহমান শোনাচ্ছেন না। তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। অসুস্থতা ও ব্যস্ততার কারণেই এমন সিদ্ধান্ত।

গত কোরবানি ঈদে দুই ভাষায় গান শুনিয়েছিলেন মাহফুজুর রহমান। সে ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার করা হয় তার একক সঙ্গীতানুষ্ঠান ‘আমার চোখের আলো’। পরদিন রাত ১০.৩০ মিনিটে প্রচারিত হয় দ্বৈত গানের সঙ্গীতানুষ্ঠান ‘ওয়াদা করো’। এতে তার সঙ্গে হিন্দি গানগুলোতে কণ্ঠ দিয়েছিলেন নীলিমা, ভাবনা আহমেদ ও তাহমিনা।

এটিএন বাংলার পাশাপাশি এটিএন নিউজে প্রচার হয় ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘জড়িয়ে আছি তোমায়’। ওই অনুষ্ঠানটিও বাংলা ও হিন্দি গানে সাজানো হয়েছিল।

জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

এবার ঈদে গান শোনাবেন না মাহফুজুর রহমান

প্রকাশের সময় : ০৮:১২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫