বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাভারে নৈশপ্রহরীকে গুলি করে হত্যা

প্রতীকী ছবি

সাভার প্রতিনিধি।।

সাভারে ঈদের দিনে রুবেল (৩০) নামে এক নৈশপ্রহরীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রুবেলের গ্রামের বাড়ি বরিশাল জেলায়। তিনি সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লার মনিরের মালিকানাধীন বাড়িতে ভাড়া থাকতেন।
 
নিহতের স্ত্রী রহিমা বেগম বলেন, রুবেল দুই মাস যাবত সাভারের বাঁশপট্টি এলাকার রাতে নৈশপ্রহরীর কাজ করে। আজ রাত ১১টার দিকে রুবেলের মোবাইল একটি ফোন আসে। এরপরে সে বাসা থেকে বের হয়ে যায়। তার কিছু সময় পরেই বাসায় খবর আসে রুবেলকে গুলি করছে, সে বাঁশপট্টি এলাকায় পড়ে আছে। পরে আমরা সেখান থেকে রুবেলকে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।
 
এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. হরনাথ সরকার অর্নব  বলেন, রুবেলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার মুখে গভীর ক্ষত রয়েছে। সেটা বুলেটের ক্ষত বলে জানান তিনি।
 
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছে। তবে এখনো বিস্তারিত জানা যায়নি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

জনপ্রিয়

রাজবাড়ীতে বিষাক্ত তামাক চাষে ঝুকছে কৃষক, খাদ্য শস্য উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা

সাভারে নৈশপ্রহরীকে গুলি করে হত্যা

প্রকাশের সময় : ১২:৩৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫