
স্বাস্থ্যের জন্য উপকারি একটি উপাদান নাম হলো দই। এতে রয়েছে প্রোবায়োটিক, যা পেটের নানা সমস্যা দূর করতে সাহায্য করে। দইয়ে রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টি যা শরীরকে সুস্থ রাখতেও সাহায্য করে। দই দিয়ে অনেক খাবার তৈরি করা হয় যা খেতে সুস্বাদু আর স্বাদে ভরপুর।
তবে কিছু জিনিস আছে যা দইয়ের সঙ্গে খাওয়া উচিত নয়। এতে স্বাস্থ্যের ক্ষতি বড় করতে পারে। আসুন এ জিনিসগুলো সম্পর্কে জেনে নিই-
পেঁয়াজ
দই আর পেঁয়াজ কখনও একসঙ্গে খাওয়া উচিত নয়। আয়ুর্বেদের মতে, এই দুটোর মিশ্রণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শরীরে দই আর পেঁয়াজের প্রভাব ভিন্ন। দুটো একসঙ্গে খেলে পেটের সমস্যা এবং অ্যালার্জির সমস্যা হতে পারে।
দুধ
দুধ আর দই কখনও একসঙ্গে খাওয়া উচিত নয়। আয়ুর্বেদের মতে, এই দুটো উপাদান একসঙ্গে খেলে হজম সংক্রান্ত সমস্যা হতে পারে।
ভাজা খাবার
দই আর ভাজা খাবারের মিশ্রণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ভাজা খাবার হজম হতে বেশি সময় নেয়। দইয়ের সঙ্গে ভাজা খাবার খেলে পাচনতন্ত্র ঠিকমতো কাজ করতে পারে না এবং পেট ফাঁপার সমস্যা হতে পারে।
মাছ
মাছ ও দইয়ের মিশ্রণও শরীরের জন্য ভালো নয়। মাছ এবং দই একসঙ্গে খেলে পেট ফাঁপা, গ্যাস এবং পেট ব্যথার মতো সমস্যা হতে পারে। এই দুটো উপাদানের সংমিশ্রণে অ্যালার্জিও হতে পারে।
ফল
দইয়ের সঙ্গে টক ফল খাওয়া উচিত নয়। টক ফল যেমন লেবু, কমলালেবু দইয়ের সাথে খেলে পেটের ওপর খারাপ প্রভাব পড়ে। এই দুটো উপাদান একসঙ্গে খেলে গ্যাস হতে পারে।
লাইফস্টাইল ডেস্ক 


























