মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৫৫:২৩ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ২০১

ছবি-সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা এক হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঢাকার সিএমএম আদালত বুধবার (৯ এপ্রিল) এ আদেশ দেন। গতরাতে উত্তরা ৪নং সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে এই অভিনেত্রীকে আটক করা হয়। এর আগে গত ১২ মার্চ হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় অভিনেত্রী শমী কায়সার জামিন পান।

ওইদিন তার জামিন প্রশ্নে রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে শমী কায়সারের পক্ষে শুনানি করেন আইনজীবী হামিদুল মিসবাহ এবং তার সঙ্গে ছিলেন আইনজীবী আনিসুল হাসান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজিব ও জিসান হায়দার।

এর আগে ওই মামলায় নিম্ন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন শমী কায়সার। এ আবেদনের শুনানি নিয়ে গত বছরের ১০ ডিসেম্বর হাইকোর্ট রুল দিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এ আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১২ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত জামিন স্থগিত করে রাষ্ট্রপক্ষের আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন।

এরপর আপিল বিভাগ চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ বহাল রেখে হাইকোর্টে এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে সময়সীমা নির্ধারণ করে দেন। এরই ধারাবাহিকতায় রুলের ওপর শুনানি শেষে রায় দেওয়া হয়।

১৯৭০ সালে জন্মগ্রহণ করা এ অভিনেত্রীর বাবা শহীদুল্লাহ কায়সার ও মা পান্না কায়সার। শমী কায়সারের মা পান্না একজন লেখিকা এবং সাবেক সংসদ সদস্য। সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দুজা চৌধুরীর স্ত্রী মায়া পান্না কায়সারের বোন। সে হিসেবে শমী কায়সার এবং রাজনীতিক মাহি বি চৌধুরী খালাতো ভাই-বোন।

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

প্রকাশের সময় : ০১:৫৫:২৩ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫