বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বকশীগঞ্জে খেলার ফাঁকে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি।।

জামালপুরের বকশীগঞ্জে খেলার ফাকে পুকুরে ডুবে ৪ বছর বয়সী দীন ইসলাম( বিনয়) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৩ এপ্রিল ) বিকেলে উপজেলার বগারচর ইউনিয়নের মধ্য টাংগারি পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। দীন ইসলাম (বিনয়) টাংগারী পাড়ার খোকন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়, দীন ইসলাম ( বিনয়) বিকেলে একই গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে যায়। বাড়ির পাশেই একটি পুকুর পাড়ে খেলতে খেলতেই পুকুরে পড়ে পানিতে ডুবে যায় শিশু বিনয়। তাকে দেখতে না-পেয়ে বাড়ির লোকজন অনেক খোঁজাখুজি করে পুকুরে ভেসে থাকতে দেখে তার মরদেহ উদ্ধার করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার শাকের আহমেদ, পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ঘটনাটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয়

যশোরে খাস জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জে খেলার ফাঁকে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৯:১৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫