শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

ফাইল ছবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছেন। শনিবার (৩১ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম প্রদীপ বৈদ্য (৩০)। তিনি কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৈলেন্দ্র বৈদ্য।

স্থানীয় একাধিক সূত্র বলছে, প্রদীপ বৈদ্য চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। শনিবার রাতে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করলে বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই মারা যান। পরে বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যায়।

শরীফপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হক দুরুদ জানান, প্রদীপ বৈদ্য বিএসএফের গুলিতে নিহত হয়েছেন এবং তার লাশ এখন তাদের হেফাজতে রয়েছে—এটা আমরা নিশ্চিত হয়েছি।

শ্রীমঙ্গলের ৪৬ নম্বর বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, আমরা স্থানীয় লোকজনের মাধ্যমে বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত আমাদের কাছে কেউ মিসিং কিংবা আনুষ্ঠানিক কোনো অভিযোগ করেনি। বিএসএফের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।

জনপ্রিয়

কুমিল্লা-৪: হাসনাত আব্দুল্লাহ বেসরকারিভাবে নির্বাচিত

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রকাশের সময় : ০৩:৫৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫