বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বর্ষায় সড়কের বেহাল দশা, ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করে দিলেন মজনু খন্দকার

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার কেন্দুয়া পৌর সদরের ব্যাস্ততম এলাকা দিগদাইর মোড়ের সড়কের বেহাল দশা নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা ও কেন্দুয়া পৌরসভার সম্ভাব্য মেয়রপ্রার্থী মজনু রহমান খন্দকার।

মঙ্গলবার (৩ জুন) তাঁর ব্যাক্তিগত প্রচেষ্টায় দিগদাইর মোড়ের খানা-খন্দের সড়কের গর্তগুলোতে ইট-সুরকি ও বালি দ্বারা সংস্কার করা হয়েছে। ব্যাস্ততম এই জায়গায় একটু বৃষ্টি হলেই পানি জমে এই জায়গাটি জনদূর্ভোগের সৃষ্টি হতো।

পৌরসদরের এই ব্যাস্ততম সড়কটি দীর্ঘদিন যাবৎ নানা সমস্যার সম্মুখীন ছিল। যান চলাচলের অযোগ্য হয়ে পড়া এ সড়কে প্রতিদিনই ঘটছিল ছোট-বড় দুর্ঘটনা।

এই প্রেক্ষাপটেই বিএনপি নেতা মজনু রহমান খন্দকার নিজ উদ্যোগে দায়িত্ব কাঁধে তুলে নেন। রাস্তার বিভিন্ন অংশে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করে, ইট-সুরকি ও বালু ব্যবহার করে বড় বড় গর্তগুলো মেরামত করেন তিনি। এতে করে স্বাভাবিক হয়েছে যান চলাচল, ফিরে এসেছে পথচারীদের মাঝে স্বস্তি।

এ বিষয়ে মজনু রহমান খন্দকার বলেন, “জনগণের কষ্ট আমি মেনে নিতে পারি না। দায়িত্বশীল নাগরিক হিসেবে এবং রাজনৈতিকভাবে মানুষের পাশে থাকা আমাদের কর্তব্য। সরকার যখন দায়িত্ব পালন করছে না, তখন আমরা যারা জনগণের প্রতিনিধি হওয়ার দাবি করি, তাদেরই এগিয়ে আসা উচিত।”

তিনি আরও বলেন- সংস্কার কাজের পর স্থানীয়দের ধন্যবাদ ও কৃতজ্ঞতা পাওয়ার পর প্রতিক্রিয়ায় মজনু রহমান খন্দকার বলেন, “আমি রাজনীতি করি মানুষের পাশে থাকার জন্য, দায়িত্ব পালনের জন্য। যখন দেখলাম মানুষ কষ্ট পাচ্ছে আর কেউ এগিয়ে আসছে না, তখন নিজেই কাজ শুরু করি। এটা কোনো দান বা প্রচার নয়, এটা মানবিক দায়িত্ব। আমি শুধু আমার কর্তব্যটাই করেছি।”

স্থানীয়রা জানান, “অনেকদিন পরে আমরা দেখলাম কেউ নিজের ব্যক্তিগত উদ্যোগে মানুষের উপকার করছে। মজনু ভাইয়ের জন্য দোয়া করি।”
আরেক পথচারী রিকশাচালক শামসুল বলেন, “এই রাস্তা দিয়ে চলা যেত না, অনেকবার রিকশা উল্টে গেছে। সংস্কারের ফলে আজ থেকে আবার স্বাভাবিকভাবে গাড়ি চালানো যাবে।”

স্থানীয় এক রিকশাচালক বলেন, “এই রাস্তা দিয়ে আগে চলাই যেত না। এখন বেশ ভালোভাবে চলাচল করতে পারব। উনি নিজের টাকা খরচ করে যা করলেন, তা দেখার মতো।

জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

বর্ষায় সড়কের বেহাল দশা, ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করে দিলেন মজনু খন্দকার

প্রকাশের সময় : ০৯:২৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫