
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্য চলতি বছরটা খুব গুরুত্বপূর্ণ। একের পর এক ছবি মুক্তি পাচ্ছে, ‘আড়ি’, ‘ আমার বস’, ‘রবীন্দ্র কাব্য রহস্য ‘ আবার দুর্গাপুজায় আসবে ‘দেবী চৌধুরানী’।
যদিও নিজের ছবি নিয়ে খুবই আত্মবিশ্বাসী অভিনেত্রী। তিনি আশা করছেন, দর্শকরা হলে গিয়ে তার সিনেমা দেখবেন, পছন্দও করবেন।
খুব অল্প বয়সেই মা হয়েছেন। এরপর স্বামীর সঙ্গে বিচ্ছেদও ঘটেছে। তবুও থেমে থাকেননি অভিনেত্রী। সিঙ্গেল মাদার হিসেবেই ছেলেকে বড় করেছেন। সবসময় ঝিনুকের পাশে থেকেছেন। তার ইচ্ছে-স্বপ্নপূরণের চেষ্টা করেছেন।
এক সাক্ষাৎকারে শ্রাবন্তীকে প্রশ্ন করা হয় ছেলের বিয়ে হলে কেমন শাশুড়ি হবেন? উত্তরে নায়িকা হেসে বললেন, ‘আমি ওরকম টিপিকাল শাশুড়ি হবে, একদমই নয়। অনেক খোলা মনের মানুষ আমি। আমার ছেলে ঝিনুক কিন্তু একদম মামাস বয় নয়, আমারই ছেলে তো।
এরপর অভিনেত্রী যোগ করেন, তবে আমি তো শাশুড়ি হয়ে গেছি। আসলে আমাদের একান্নবর্তী পরিবার, আমার পরিবারে যে সব থেকে বড় দিদি সেই দিদির ছেলের বিয়ে হয়ে গেছে। তাই আমি এখনই শাশুড়ি হয়ে গেছি (হাসি)।
বিনোদন ডেস্ক 



















