শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী নিহত

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৯:৩৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ৫০

প্রতীকী ছবি

যশোর অফিস 
যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার চারাতলা নবীনগরে সড়ক দুর্ঘটনায় শিহাব সিকদার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন ২০২৫) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিহাব নড়াইল সদর উপজেলার দক্ষিণ নড়াইল গ্রামের জিল্লু শিকদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিহাব মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে নবীনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়লে পেছন থেকে আসা একটি পিকআপ ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার সময় তার মাথায় হেলমেট ছিল না বলে জানা গেছে। পরে নাভারণ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় ঝিকরগাছা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
জনপ্রিয়

বেনাপোলে ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী নিহত

প্রকাশের সময় : ০৯:৩৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫