
যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রথমবারের মতো ছাত্রীদের আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ বেলা ১২টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. হোসেন আল মামুন।
উপাচার্য বলেন, নারী ক্রিকেটের বিকাশে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিশ্ববিদ্যালয়ের মেয়েরা ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়েও অবদান রাখবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. রাফিউল হাসান। এছাড়া বক্তব্য রাখেন প্রতিযোগিতার আহবায়ক ড. সেলিনা আক্তারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
যশোর অফিস 





































