রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দুয়ায় হাওর থেকে অটোরিক্সা চালকের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১০নং কান্দিউড়া ইউনিয়নের জালালপুর গ্রামের হাওর থেকে এক অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরের দিকে জেলেরা হাওরে মাছ ধরতে গেলে বস্তাবন্দি পানিতে ভাসমান দেখে স্থানীয় লোকজনদের অবগত করে। পরে স্থানীয়রা কেন্দুয়া থানা পুলিশকে জানালে তাঁরা লাশ উদ্ধার করেন।

জানা যায়, নিহত রাসেল মিয়া (২৫) নেত্রকোণার মদন উপজেলার কুলিহাটী পশ্চিমপাড়া আড়গিলা গ্রামের আবুল হোসেনের ছেলে।

নিহতের রাসেল মিয়ার পিতা আবুল হোসেন জানান, গত সোমবার দুপুরের দিকে আমার ছেলে নিখোঁজ হয়, সে ওইদিন অটো নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে মদন থানায় সাধারণ ডায়েরি করেছিলাম। তবে বাবা হিসেবে আজকে তার লাশটা পেলাম, এ-ই যদি হয় অবস্থা আমাদের মতো খেটে-খাওয়া মানুষগুলোর অবস্থা তাহলে কিভাবে সমাজে বসবাস করবো। একটা অটোর দাম আর কত?

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান মুঠোফোনে জানান- স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জালালপুর গ্রামের হাওর থেকে রাসেল নামের এক অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য নেত্রকোণা মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

নিউ ইয়র্কে ১৫ বছর কারাদণ্ডের মুখোমুখি পুলিশের গুলিতে আহত বাংলাদেশি যুবক

কেন্দুয়ায় হাওর থেকে অটোরিক্সা চালকের লাশ উদ্ধার

প্রকাশের সময় : ০৮:৩৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫