
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জোরপূর্বক ধর্ষন মামলায় ইউপি সদস্যসহ ৩ জনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে ।
বুধবার (৯ জুলাই) দুপুরে গ্রেফতারকৃতদের কে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বার আশরাফুল ইসলাম (মেম্বার), মামলার প্রধান আসামি রাশেদুর রহমান পাপ্পু, ও বাদশাহ মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে এলাকায় নানা ধরনের অপরাধে জড়িত ছিলেন। ধর্ষণ মামলায় তার সম্পৃক্ততা উঠে আসার পর থেকেই এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভ সৃষ্টি হয়।
ধর্ষনের শিকার নারীর করা মামলা সূত্রে জানাযায়, বিগত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে উপজেলার জানকিপুর মানজালিয়া বাসা ভাড়া নিয়া বসবাস করতেন । তার স্বামী সিএনজি গাড়ী চালাইয়া জীবিকা নির্বাহ করে। ২৫ মে ঘটনার দিন ভিকটিম অটোগাড়ী ভাড়া করিয়া নিলক্ষীয়া বাজারের উদ্দেশ্যে রওনা হন। বকশীগঞ্জ থানাধীন বকশীগঞ্জ ঢাকা হাইওয়ে রাস্তার মানজালিয়া উত্তর পাশে শাহিন এর দোকান এর সামনে থাকা রাস্তার উপর টেনে হিচড়ে আটোগাড়ী হইতে নামাইয়া জোর করে নিলক্ষীয়া উত্তর পাড়া সাকিনে জনৈক ফরিদ এর পরিত্যিক্ত বাড়ীতে রান্না ঘর এর ভিতর নিয়া যায়।পরিত্যক্ত রান্না ঘরের ভিতরে নিয়ে জোরপূর্বক ভাবে তার ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে গনধর্ষণ করে।
পরে ওই নারী বাদী হয়ে একটি ধর্ষন মামলা দায়ের করেন।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গনধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি ৪ জন ও অজ্ঞাতনামা সহ মোট ৬ জন আসামি কে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সবাইকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 







































