রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি নেতা দুলালের নেতৃত্বে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:

সারাদেশের প্রায় শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে পরিকল্পিতভাবে অশান্ত পরিবেশ সৃষ্টি, গুপ্ত সংগঠনের অপতৎপরতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুলাই) বিকালের দিকে কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপি এবং তার সহযোগী সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলের নেতৃত্ব দেন, কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) নির্বাচনী এলাকার মনোনয়ন প্রত্যাশী দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল।

মিছিলটি কেন্দুয়া পৌরসভার খাদ্য গুদামের সামনে থেকে শুরু করে পৌরশহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, একটি সংগঠন দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করে ছাত্রসমাজকে ভুল পথে পরিচালিত করছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, যা উদ্বেগজনক। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে দমননীতি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে স্লোগান দেন।

আয়োজক সংগঠনের নেতারা জানানপক্ষ, এই প্রতিবাদ কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে এবং গণতন্ত্র রক্ষা না হওয়া পর্যন্ত দলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে ইনশাআল্লাহ।

জনপ্রিয়

আমি পদত্যাগ করিনি

বিএনপি নেতা দুলালের নেতৃত্বে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল

প্রকাশের সময় : ০৮:১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫