মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
৩০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা

ড্যাব যশোরের উদ্যোগে শহীদদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প

  • যশোর অফিস
  • প্রকাশের সময় : ১০:০৫:২২ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ১৭
যশোর অফিস
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর জেলা শাখার উদ্যোগে এবং যশোর সদর উপজেলা বিএনপির সার্বিক সহযোগিতায় “২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে” এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল থেকে থেকে দুপুর পর্যন্ত যশোর সদর উপজেলার ৬৫ নং চাচড়া-ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২০০ থেকে ৩০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। আরও উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক এবং ড্যাব যশোর জেলা নেতৃবৃন্দ—আবু আহসান লাল্টু, মেজবাউর রহমান, ফারুক এহতেশাম পরাগ ও শরিফুল আলম খান।
বক্তব্যে অধ্যাপক নার্গিস বেগম বলেন, “বিএনপি একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে চায়, যেখানে সকল নাগরিকের সমান অধিকার থাকবে। এজন্য জরুরি ভিত্তিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন।” তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতার জন্য নয়, বরং জনগণের সেবক হিসেবে রাজনীতি করে বলেই সব সংকটে মানুষের পাশে দাঁড়ায়।”
জনপ্রিয়

বাঙ্গালহালিয়াতে ২ দোকানে ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকারের জরিমানা

৩০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা

ড্যাব যশোরের উদ্যোগে শহীদদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশের সময় : ১০:০৫:২২ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫