সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরবে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

অবৈধভাবে বসবাস, শ্রম ও সীমান্ত লঙ্ঘনের অভিযোগে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। শনিবার (৯ আগস্ট) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৩১ জুলাই থেকে ৬ আগস্টের মধ্যে নিয়মিত দেশব্যাপী নিরাপত্তা সংস্থাগুলোর যৌথভাবে পরিচালিত অভিযানে এসব প্রবাসীদের গ্রেফতার করা হয়।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, গ্রেফতারদের মধ্যে ১৩ হাজার ৮৩৩ জন বসবাস আইন লঙ্ঘন, ৪ হাজার ৬২৪ জনকে সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘন এবং ৩ হাজার ৬১৫ জন শ্রম আইন লঙ্ঘন করেছে।
 
প্রতিবেদনে আরও বলা হয়, অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৬৪০ জনকে আটক করেছে কর্তৃপক্ষ, যাদের মধ্যে ৩৫ শতাংশ ইয়েমেন থেকে, ৬৪ শতাংশ ইথিওপিয়া থেকে এবং ১ শতাংশ অন্যান্য জাতীয়তা থেকে এসেছে। এর বাইরে অবৈধভাবে সৌদি আরব ত্যাগ করার চেষ্টা করার জন্য ৪৮ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
 
গালফ নিউজ বলছে, এই অভিযানের ফলে লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, নিয়োগ বা আড়াল করার অভিযোগে আরও ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে ২৩ হাজার ৬৩০ জন অপরাধী আটক রয়েছে, যার মধ্যে ২০ হাজার ৬০১ জন পুরুষ এবং ৩ হাজার ২৯ জন নারী।
 
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ হাজার ১৬২ জন ব্যক্তিকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য তাদের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে, ৩ হাজার ১৩৬ জন ভ্রমণ বুকিংয়ের অপেক্ষায় রয়েছেন এবং ১১ হাজার ৫৮ জনকে এরইমধ্যে বহিষ্কার করা হয়েছে।
 
মন্ত্রণালয় আরও জানিয়েছে, অবৈধ প্রবেশ, পরিবহন, আশ্রয় বা লঙ্ঘনকারীদের সহায়তা প্রদানের জন্য ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্ত এবং জনসাধারণের নামকরণের শাস্তি রয়েছে।
জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

সৌদি আরবে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

প্রকাশের সময় : ০১:০০:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫