শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দুয়ায় মাদক সেবনের দায়ে ৩ জনকে নগদ অর্থদণ্ড ও ৭ দিনের কারাদন্ড

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

নেত্রকোণার কেন্দুয়ায় গাঁজা সেবনের অপরাধে নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করেছে।

বুধবার (১৩ আগস্ট) বিকাল ৩টার দিকে রামপুর বাজার ও ৪টার দিকে কান্দিউড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন দলপা ইউনিয়ন শ্রমিক দলের নেতা মো. আল আমিন (৪৯), কান্দিউড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মো. বাচ্চু মিয়া (৬৫) ও একই গ্রামের মো. শাকীল মিয়া (২৪) কে গাঁজা সেবনের সময় হাতে নাতে আটক করেন নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অভিযান পরিচালনার নেতৃত্ব দেন নেত্রকোনণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক (ইনচার্জ) মো. আল-আমিন। অভিযানকালে গাজাঁসহ সেবনের সরঞ্জামাদি যেমন, কলকি, কাটনি, তামাকপাতা, উদ্ধার জব্দ করা হয়।

আটককৃত ৩ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮/ ৩৬ (৫) দ্বারা অনুযায়ী অর্থদন্ড সহ ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার।

জনপ্রিয়

যশোরে খাস জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

কেন্দুয়ায় মাদক সেবনের দায়ে ৩ জনকে নগদ অর্থদণ্ড ও ৭ দিনের কারাদন্ড

প্রকাশের সময় : ০৮:৩৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫