মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেয়ের বিয়ের অনুষ্ঠানে বাবার মৃত্যু 

প্রতীকী ছবি

বউ সেজে বরের জন্য অপেক্ষা করছিলেন আজিজুর রহমানের মেয়ে রুনা আক্তার। তবে নিজের বিয়ের দিনেই বাবাকে হারাতে হয়েছে তাকে। সবাই যখন বরযাত্রীর জন্য অপেক্ষা করছিলেন, ঠিক তখনই আকস্মিক মৃত্যু ঘটে রুনার বাবার।  শুক্রবার (১৫ আগস্ট ) ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর বল্লভ পুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

বরযাত্রী দুপুরে কনের বিয়ে বাড়িতে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে শুনতে পান নবস্ত্রীর বাবার মৃত্যুর সংবাদ। সব আয়োজন সম্পন্ন করার পর নিয়তির বিধানে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান কনের বাবা।

পারিবারিকভাবে মেয়ের বিয়ের আয়োজন করেন পিতা আজিজুর রহমান (৬৫)। কিন্তু মেয়ের বিয়ে দেখে যেতে পারলেন না তিনি।

তবে বাবার মৃত্যুকে মেনে নিয়ে রুনার বিয়ে সম্পন্ন হয়েছে। বর ছিলেন মিরসরাই উপজেলার দক্ষিণ সোনার পাহাড় গ্রামের মৃত নুরুল হকের ছেলে জাহিদ হাসান ।

জনপ্রিয়

জেনে নিন ইউটিউব ব্যবহারে গোপন কৌশল

মেয়ের বিয়ের অনুষ্ঠানে বাবার মৃত্যু 

প্রকাশের সময় : ১১:৫২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫