মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বকশীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, প্রশাসনের অভিযানে ড্রেজার ও পাইপ ধ্বংস 

আল মোজাহিদ বাবু , বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি 
জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে  বালু  উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ড্রেজার ও পাইপ ধ্বংস করলেন উপজেলা প্রশাসন।শনিবার (১৬ আগস্ট) বিকেলে মেরুরচর ইউনিয়নের আইরমারী দশানী নদী এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা।অভিযানে একটি ড্রেজার মেশিন ধ্বংসের পাশাপাশি প্রায় পাঁচ শত ফুট প্লাস্টিকের পাইপ জব্দ করে ধ্বংস করা হয়। এ সময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন পরিবেশ ও জনস্বার্থের জন্য মারাত্মক হুমকি। তাই এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন মেরুরচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু, বকশীগঞ্জ থানার এসআই আনিস, এএসআই জলিলসহ পুলিশের একটি দল।
জনপ্রিয়

রাজবাড়ীতে বিষাক্ত তামাক চাষে ঝুকছে কৃষক, খাদ্য শস্য উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা

বকশীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, প্রশাসনের অভিযানে ড্রেজার ও পাইপ ধ্বংস 

প্রকাশের সময় : ০৮:৫৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫