শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে পানিতে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৯:১৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ২৬

প্রতীকী ছবি

যশোর অফিস 
যশোরের কেশবপুরে বাকপ্রতিবন্ধী এক যুবক পানিতে ডুবে মারা গেছেন। বুধবার (২০ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মতিন মোড়লের পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. মোস্তাফিজুর রহমান (২৭)। তিনি মৃত কওছার দালালের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, বাকপ্রতিবন্ধী হওয়ায় বিভিন্ন সময় তিনি বাড়ি থেকে চলে যেতেন। এজন্য পরিবারের লোকজন প্রায়ই তাকে বাড়িতে বেঁধে রাখতেন। বুধবার সকালে অগোচরে বাঁধন খুলে পুকুরে গেলে ডুবে মারা যান।
স্থানীয় শাহিনুর প্রথমে তাকে পানিতে ভাসতে দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে মরদেহ উদ্ধার করেন। বর্তমানে লাশ বাড়ির উঠানে রাখা আছে।
এ বিষয়ে কেশবপুর থানার এসআই সায়মুন হোসেন জানান, মৃত্যুর সুরতহাল প্রস্তুত করে মরদেহ যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
জনপ্রিয়

কোথায় আছেন ড. ইউনূস, কী করছেন?

যশোরে পানিতে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

প্রকাশের সময় : ০৯:১৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫