মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শার্শায় নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার

ছবি-সংগৃহীত

আলমগীর হোসেন, শার্শা, (যশোর) প্রতিনিধি

যশোরের শার্শায় নিখোঁজের একদিন পর খায়রুল ইসলাম (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার স্বরুপদাহ গ্রামের মালশাকুড় ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত খায়রুল ইসলাম উপজেলার বোয়ালিয়া গ্রামের নুর মোহাম্মাদের ছেলে।

পুলিশ জানায়, খায়রুল ইসলাম ডাক্তার দেখাতে যাওয়ার কথা বলে বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয়। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেনি। শুক্রবার বিকেলে উপজেলার স্বরুপদাহ গ্রামের মালশাকুড় ব্রিজের নিচে তার মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কে বা কারা তাকে হত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

যশোরে ইয়াবাসহ নারী আটক

শার্শায় নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৯:৫২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫