শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঘনিষ্ঠ বন্ধুকে ভারতের রাষ্ট্রদূত করলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

ঘনিষ্ঠ সহযোগী সার্জিও গোরকে ভারতের যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত পদে মনোনয়নের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে গোর দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূতের দায়িত্বও পালন করবেন।

বর্তমানে হোয়াইট হাউস প্রেসিডেন্সিয়াল পারসোনেল অফিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সার্জিও গোর। সিনেটে নিয়োগ অনুমোদনের আগ পর্যন্ত তিনি এ পদেই বহাল থাকবেন।

 শুক্রবার (২২ আগস্ট) ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লেখেন, সার্জিও আমার বহু বছরের ঘনিষ্ঠ বন্ধু। তিনি আমার ঐতিহাসিক নির্বাচনী প্রচারে কাজ করেছেন, আমার বেস্টসেলার বই প্রকাশ করেছেন এবং আমাদের আন্দোলনকে সমর্থনকারী বৃহত্তম সুপার প্যাকগুলোর একটি পরিচালনা করেছেন। দ্বিতীয় মেয়াদে কর্মী নিয়োগে তার অবদান অসাধারণ।

তিনি আরও বলেন, বিশ্বের সবচেয়ে জনবহুল অঞ্চলের জন্য আমার এমন একজন বিশ্বস্ত সহযোগী দরকার, যিনি আমার এজেন্ডা বাস্তবায়ন করবেন এবং মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন লক্ষ্য পূরণে সহায়তা করবেন।
 
 মনোনয়নের প্রতিক্রিয়ায় গোর এক্স হ্যান্ডেলে লেখেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান হবে।
 
শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের টানাপোড়েন চলছে। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক এবং রাশিয়া থেকে তেল কেনায় অতিরিক্ত আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করে। ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের মোট শুল্ক দাঁড়ায় ৫০ শতাংশে।
 
বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। মার্কিন চাপের মুখেও ভারতের কৃষি ও দুগ্ধ বাজার খুলে দিতে প্রস্তুত নয় দেশটির সরকার। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রতি বছর ১৯০ বিলিয়ন ডলারেরও বেশি
 
রাশিয়ার তেল কেনায় ভারতের বিরুদ্ধে অতিরিক্ত মুনাফা অর্জনকারীর অভিযোগ এনেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেন, ওয়াশিংটন পরিস্থিতিটিকে অগ্রহণযোগ্য বলে মনে করে।
 
সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়ার তেল এখন ভারতের মোট তেল ক্রয়ের ৪২ শতাংশ, যা যুদ্ধের আগে ১ শতাংশেরও কম ছিল, অন্যদিকে রাশিয়ার তেলের বৃহত্তম ক্রেতা চীন ১৩ শতাংশ থেকে বাড়িয়ে ১৬ শতাংশ করেছে।
 
তবে নয়াদিল্লি জানিয়েছে, বড় জ্বালানি আমদানিকারক দেশ হিসেবে দামের দিক থেকে সবচেয়ে সস্তা তেল কিনতে তারা বাধ্য। যাতে দেশের লাখো দরিদ্র মানুষকে মূল্যবৃদ্ধির চাপ থেকে রক্ষা করা যায়। সূত্র: রয়টার্স
জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

ঘনিষ্ঠ বন্ধুকে ভারতের রাষ্ট্রদূত করলেন ট্রাম্প

প্রকাশের সময় : ০১:২৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫