রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশ পুলিশের সিনিয়র কর্মকর্তা গ্রেপ্তার

ছবি- সংগৃহীত

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত থেকে বাংলাদেশের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে আটক করেছে। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় নিয়মিত টহলের সময় তিনি সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিএসএফ সদস্যরা তাকে আটক করে।

বিএসএফের দাবি, সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে সন্দেহজনকভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করার সময় ওই কর্মকর্তাকে দেখা যায়। পরে তার কাছে পাওয়া কাগজপত্র যাচাই করে নিশ্চিত হওয়া যায় যে তিনি বাংলাদেশ পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা। তবে তদন্তের স্বার্থে তার নাম-পরিচয় আপাতত প্রকাশ করা হয়নি। আটক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, দায়িত্বে থাকা অবস্থায় কোনো বাংলাদেশি পুলিশ কর্মকর্তা এভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে গিয়ে গ্রেফতার হওয়ার ঘটনা এটাই প্রথম। তারা মনে করছেন, বিষয়টি অত্যন্ত বিরল এবং সীমান্ত নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতার গুরুত্বকে আবারও সামনে নিয়ে এসেছে।

ভারত-বাংলাদেশ সীমান্ত বিশ্বের দীর্ঘতম স্থলসীমান্তগুলোর একটি, যার দৈর্ঘ্য প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই রয়েছে প্রায় ২ হাজার ২১৭ কিলোমিটার সীমান্ত। ভৌগোলিক জটিলতা, নদীপথ, ঘনবসতি এবং শহরের নিকটবর্তী হওয়ায় উত্তর ২৪ পরগনার সীমান্ত অঞ্চল দীর্ঘদিন ধরেই অনুপ্রবেশ, চোরাচালান ও মানবপাচারের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত।

বিএসএফ জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক ও গরু পাচার, জাল মুদ্রা চোরাচালান রোধে দীর্ঘদিন ধরে নজরদারি জোরদার করা হয়েছে। এ জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার, বেড়া নির্মাণ ও সর্বক্ষণিক টহল কার্যক্রম চালু রয়েছে।

ভারতীয় কর্মকর্তারা আরও জানান, আটক কর্মকর্তা এককভাবে সীমান্ত অতিক্রম করেছিলেন নাকি কোনো সংঘবদ্ধ চক্রের সঙ্গে যুক্ত ছিলেন—তা এখনো পরিষ্কার নয়। এ বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত চালাচ্ছে।

একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, এই ঘটনা আবারও প্রমাণ করল সীমান্ত এলাকায় সর্বক্ষণ সতর্কতা ও আন্তঃসংস্থার সমন্বয় কতটা জরুরি। সূত্র: হিন্দুস্তান টাইমস

জনপ্রিয়

সুস্থ থাকতে খেতে পারেন যেসব স্বাস্থ্যকর নাস্তা

ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশ পুলিশের সিনিয়র কর্মকর্তা গ্রেপ্তার

প্রকাশের সময় : ১০:৪৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫