সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শার্শার কায়বা সীমান্তে ৭ নারী-পুরুষ আটক

আলমগীর হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৭ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী।

মঙ্গলবার (২৬ আগস্ট) খুব ভোরে উপজেলার কায়বা সীমান্তের পূর্ব রুদ্রপুর নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- হৃদয় গাইন (২৩), সুজিতমন্ডল (৩৪), কুমারজিন্দ্র গাইন (৫০),পাঞ্চুমন্ডল (৩৬), পুতুল (২০), তৃষ্ণা অনুকারী (১৭), ছবিরন বেগম (৪৫)। এসময় তাদের কাছ থেকে  ৮ হাজার ভারতীয় রুপী ও ৭ টি মোবাইল ফোন জব্দ করা হয়। তারা নড়াইল, বরিশাল জেলার বাসিন্দা।

বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন কায়বা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাবে বাংলাদেশি নারী-পুরুষ। এমন সংবাদের ভিত্তিতে কায়বা বিওপি বিজিবির একটি টহল দল ওই সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এসময় অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় পূর্ব রুদ্রপুর নামক এলাকা থেকে সাত বাংলাদেশি নারী-পুরুষকে আটক করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল খুরশীদ আনোয়ার জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোর্পদ করা হয়েছে।

জনপ্রিয়

যশোরে ইয়াবাসহ নারী আটক

শার্শার কায়বা সীমান্তে ৭ নারী-পুরুষ আটক

প্রকাশের সময় : ০৫:৪০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫