সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপির ৮ নেতা গেলেন চীন সফরে

ছবি: সংগৃহীত

চীনের উদ্দেশে রওনা দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ৮ সদস্যের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১০টায় রওনা দেন তারা। আগামী ৩০ আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্যসচিব তাহসিন রিয়াজ।

সফরে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে প্রতিনিধি দলটির সাক্ষাতের কথা রয়েছে। এই সফরের মাধ্যমে দুই দেশের সরকার ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন ঘটবে বলে মনে করছে দলটি।

এনসিপি নেতারা জানান, চীন সফরকালে তারা একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রাম ও শিল্পকারখানা পরিদর্শন করবেন। এ ছাড়া চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গেও তাদের বৈঠক করার কথা রয়েছে।

জনপ্রিয়

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত

এনসিপির ৮ নেতা গেলেন চীন সফরে

প্রকাশের সময় : ১১:২৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫