বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফের ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

ছবি-সংগৃহীত

দখলদার ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। বুধবার (২৭ আগস্ট) ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। খবর এএফপির। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, কিছুক্ষণ আগে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। তাৎক্ষণিকভাবে কেউ ওই ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেনি বলে উল্লেখ করা হয়েছে।

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা নিয়মিত ইসরায়েলে আক্রমণ চালিয়ে আসছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলে এ হামলা চালাচ্ছে হুথিরা।

তবে, হুথি-অধিষ্ঠিত বন্দর এবং বিদ্রোহী-অধিষ্ঠিত রাজধানী সানার বিমানবন্দর লক্ষ্য করে ইসরায়েল ইয়েমেনে একাধিক প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। হুথি-পরিচালিত সাবা সংবাদ সংস্থা জানিয়েছে, রোববার সানায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ছয়জন নিহত এবং ৮০ জনেরও বেশি আহত হয়েছে।

হুথিদের হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি সামরিক কম্পাউন্ড, দুটি বিদ্যুৎকেন্দ্র এবং একটি জ্বালানি ডিপোতে আঘাত করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

হুথি-অনুমোদিত আল মাসিরাহ টিভি জানিয়েছে, রোববার সানার একটি তেল স্থাপনা এবং একটি বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

ফের ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশের সময় : ১১:৫৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫