সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিলমারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে বিপ্লব (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত বিপ্লব উপজেলার রমনা ইউনিয়নের সাতঘরি গ্রামের ছমছেল আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিপ্লব দুপুরে ঝাঁকি জাল দিয়ে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে নামেন। এ সময় তিনি স্রোতের কবলে পড়ে নিখোঁজ হন। প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা নদীর ভাটির দিকে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।
চিলমারী নৌ পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজের ১ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয়

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ শুরু

চিলমারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

প্রকাশের সময় : ১০:২১:২৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫