বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

ছবি: সংগৃহীত

ইসরাইলের বিরুদ্ধে পাকিস্তানে বড় বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) করাচিতে এ সমাবেশে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীসহ নানা শ্রেণি ও পেশার মানুষ। এসময় ইসরাইল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দেন তারা। গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে পাকিস্তানে। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির বন্দরনগরী করাচিতে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। প্ল্যাকার্ড আর ফিলিস্তিনের শত শত পতাকা হাতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে করাচির রাজপথ।

 ইসরাইল গাজায় প্রকাশ্যে গণহত্যা চালাচ্ছে বলে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন পাকিস্তানের রাজনৈতিক দলের নেতারা। নিরীহ ফিলিস্তিনিদের হত্যার পাশাপাশি সম্প্রতি কাতারে ইসরাইলি হামলার নিন্দা জানান সমাবেশে যোগ দেয়া বক্তারা। 
 
তারা বলেন, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে ভন্ড রাষ্ট্রে পরিণত হচ্ছে। মিথ্যা বলেছেন ডোনাল্ড ট্রাম্পও। কাতারে ইসরাইলি হামলার আগে যুক্তরাষ্ট্র জানতো। দেশটির এই হামলার বিরোধিতা করা উচিত ছিল। এটা মানব ইতিহাসে একটি জঘন্য ঘটনার নজির হয়ে থাকল।এদিকে করাচিতে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে হাজার হাজার শিক্ষার্থীর পাশাপাশি অংশ নেন শিক্ষকরাও। ইসরাইলকে সন্ত্রাসী-খুনি আখ্যা দিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যার নিন্দা জানান তারা। বলেন, বিশ্বনেতাদের প্রতি গাজা যুদ্ধ বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছি। প্রায় দুই বছর ধরে চলতে থাকা এই মানবতাবিরোধী হত্যাযজ্ঞ নিয়ে মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানাই।

 গাজার স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, হামাস-ইসরাইল সংঘাতে উপত্যকায় প্রাণহানি ছাড়িয়েছে ৬৫ হাজার। তেল আবিবের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা উপত্যকা। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৯০ শতাংশ ফিলিস্তিনি। 
জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

প্রকাশের সময় : ১১:২০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫