সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মালয়েশিয়া গেলেন সেনাপ্রধান

ছবি: সংগৃহীত

১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে (IPACC) যোগ দিতে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (২২ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চার দিনের সরকারি এই সফরে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার যৌথ আয়োজনে কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নেবেন তিনি।

সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের সেনাপ্রধানরা উপস্থিত থাকবেন। তারা পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতা বৃদ্ধি, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং আঞ্চলিক সংকটগুলোতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করবেন।

আইএসপিআর জানায়, এই সফরের মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্ক আরও মজবুত হবে এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা যায়।
সফর শেষে সেনাপ্রধান আগামী ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন।
জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

মালয়েশিয়া গেলেন সেনাপ্রধান

প্রকাশের সময় : ০৪:১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫