বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঘুমন্ত অবস্থায় যুবককে গুলি করে হত্যা

ছবি: প্রতীকী

খুলনার দৌলতপুরে ঘুমন্ত অবস্থায় তানভীর হোসেন শুভ (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে মহানগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপড়া বাজার মসজিদ সংলগ্ন নিজ বাসার জানালার ফাঁক দিয়ে তাকে গুলি করা হয়। বুধবার (১ অক্টোবর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তানভীর একই এলাকার বাসিন্দা।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রাত সাড়ে ৩টার দিকে বাসার জানালার ফাঁক দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনার কারণ জানতে কাজ করছে পুলিশ।
জনপ্রিয়

রাজবাড়ীতে বিষাক্ত তামাক চাষে ঝুকছে কৃষক, খাদ্য শস্য উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা

ঘুমন্ত অবস্থায় যুবককে গুলি করে হত্যা

প্রকাশের সময় : ১১:০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫