শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নেপালকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ হোয়াইটওয়াশ এড়ালো

ছবি-সংগৃহীত

ইতিহাসের প্রথমবার কোনো টেস্ট খেলুড়ে দলকে হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল নেপালের সামনে। তবে সেটা আর হয়নি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সিরিজের শেষ ম্যাচে নেপালকে সহজেই হারিয়ে হোয়াইটওয়াশ এড়ায় ক্যারিবীয়রা।

শারজাহতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। র‍্যামন সিমন্ডস ও জেদিয়া ব্লেডসের বোলিং তোপে ১৯.৫ ওভারে মাত্র ১২২ রানেই অল আউট হয়ে যায় নেপাল। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান আসে কুশল ভুর্তেলের ব্যাট থেকে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ ওভারে ১৫ রানে ৪ উইকেট নেন সিমন্ডস। ২০ রান খরচায় ২ উইকেট পেয়েছেন ব্লেডস। একটি করে উইকেট পেয়েছেন আকেল হোসেন এবং হোল্ডার।

জবাবে ১২.২ ওভার খেলে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা। আকিম অগাস্ট ২৯ বলে ৪১ এবং আমের জাঙ্গু ৪৫ বলে ৭৪ রানে অপরাজিত ছিলেন।

তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানেই জিতল নেপাল। প্রথম ম্যাচে ১৯ রানে এবং দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯০ জয় পেয়েছিল নেপাল।   
জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

নেপালকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ হোয়াইটওয়াশ এড়ালো

প্রকাশের সময় : ১২:৫৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫