বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে মাদকসহ আটক ৪

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৯:৪৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ৫৮

ছবি-সংগৃহীত

যশোর অফিস 
যশোরে আলাদা অভিযানে র‍্যাব-৬, পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা বিভিন্ন প্রকার মাদক দ্রব্যসহ চারজনকে আটক করেছে।
কোতয়ালি থানার এসআই তাহমুদুল ইসলাম জানিয়েছেন, গত রোববার বিকেলে সাড়ে ৫টার দিকে যশোর জেনারেল হাসপাতালের প্রাচীরের পাশ থেকে আড়াইশ গ্রাম গঁাজাসহ মোনায়েম খান (৫৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শশীধরপুর গ্রামের মৃত আব্দুল বারি প্রামানিকের ছেলে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানিয়েছেন, সোমবার দুপুর দেড়টার দিকে বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী পাকের আলী দিঘীরপাড় থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ শরাফত হোসেন (২৮) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে বাঘারপাড়া থানায় মামলা করেছেন উপ-পরিদর্শক রাফিজা খাতুন।
র‍্যাব-৬ যশোর ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার লুৎফর রহমান জানিয়েছেন, রোববার দিবাগত রাত দেড়টার দিকে শহরের রেলগেট চোরমারা দিঘিরপাড় এলাকার বাড়ি থেকে গোলজার গাজী (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬শ’ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তিনি ওই এলাকার মৃত কোরবান গাজীর ছেলে।
উপশহর পুলিশ ক্যাম্পের এসআই শাহিনুর রহমান জানিয়েছেন, উপশহর লেকপাড় বস্তিুতে বসে সাজ্জাদ হোসেন সাজু (২৯) নামে এক যুবক মাদক দ্রব্য বিক্রি করছিলেন। সংবাদ পেয়ে রোববার রাত ১১টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এবং ১৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তিনি ওই বস্তির আব্দুর রাজ্জাক সরদারের ছেলে।
জনপ্রিয়

যশোরে খাস জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

যশোরে মাদকসহ আটক ৪

প্রকাশের সময় : ০৯:৪৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫