মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

প্রতীকী ছবি

যশোর প্রতিনিধি 
যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুরে দুর্ঘটনায় নাঈম হোসেন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। রবিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম যশোর সদর উপজেলার কিসমত রাজাপুর গ্রামের সালাউদ্দিন বুলবুলের ছেলে।
যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, নাঈম নিজের পালসার মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে যশোর শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর পড়ে গিয়ে নাঈম গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃতদেহ মর্গে রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জনপ্রিয়

রাজবাড়ীতে বিষাক্ত তামাক চাষে ঝুকছে কৃষক, খাদ্য শস্য উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা

যশোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

প্রকাশের সময় : ০৩:৩৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫