রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে “জাতীয় নিরাপদ সড়ক দিবস” পালিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
“মানসম্মত হেলমেট ব্যবহার ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মৌলভীবাজারে “জাতীয় নিরাপদ সড়ক দিবস” ২০২৫ উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২শে অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে রেলীটি বের হয়ে প্রেসক্লাব চত্বর হয়ে আবারও জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন  মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, জেলা জামায়াতের সেক্রেটারী ইয়ামীর আলী, জেলা বিএনপি’র নেতা ফখরুল ইসলাম, জেলা হেফাজতের নেতা জামাল আহমদ কাসেমী, মৌলভীবাজার প্রেসক্লাবের সম্পাদক নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার জেলা বিএনপি’র নেতা সাংবাদিক জুলাই যুদ্ধা মতিন বখশ, জুলাই মঞ্ছের আহ্বায়ক তানজিলা শিশির, বৈষম্যবিরোধী ছাত্র নেতা কাজী মনজুর, মিছবাহ আহমদ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সরকারি ,আধাসরকারি সকল দপ্তরের প্রধান , বিআরটিএ, সড়ক ও জনপথ বিভাগ, বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় দুর্ঘটনায় নিহত,আহত ৬ জনকে  ২০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।
জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

মৌলভীবাজারে “জাতীয় নিরাপদ সড়ক দিবস” পালিত

প্রকাশের সময় : ০৪:২৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫