শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দই-মিষ্টির কড়াইয়ে টিকটিকির মল, লাখ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

টাঙ্গাইল শহরের বিখ্যাত গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২২ অক্টোবর) সকালে অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, দোকানে উৎপাদিত দইয়ের কোনো উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ নেই। এছাড়া পচে যাওয়া দই ও মিষ্টির কড়াইয়ে টিকটিকির মল পাওয়া যায়। এসব কারণে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। ভবিষ্যতে এমন অভিযোগ পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপস্থিত ছিলেন পৌর স্যানিটারি ইন্সপেক্টর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জনপ্রিয়

বেনাপোলে ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দই-মিষ্টির কড়াইয়ে টিকটিকির মল, লাখ টাকা জরিমানা

প্রকাশের সময় : ০২:২২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫